Wednesday, February 2, 2011

কবিতারা এখন আর দীর্ঘ হবে না

কবিতারা এখন আর দীর্ঘ হবে না
কবিতারা হবে দুই সাইজ ছোট গেঞ্জীর মত
গেঞ্জির নিচ দিয়ে নাভিরা বের হয়ে পড়ে এমন;
দূর থেকেও নাভির ভেতরে ময়লাস্তুপ দেখা যাবে
সেজন্যে কি নাভিরাও দীর্ঘশ্বাস ছাড়ে?
প্রতিদিন রাতে বাড়ি ফেরার সময় আমি এই কথা ভাবি,
নাভিরা দীর্ঘশ্বাস ছাড়ে কিনা জানি না তবে
আমার নাক দিয়ে ঠিকই কিছু এক্সট্রা বায়ু বের হয়ে যায়;
ঠিক সেসময় আমি বাড়ি ফেরত প্রস্তুতি নিতে থাকি,
বাড়ি ফিরব বলে বাড়িফেরা বাসগুলোকে জিঞ্জির মনে হয়
চুপচাপ পালিয়ে যেতে ইচ্ছে করে কোথাও কিন্তু সামাজিক জীব বলে
কোমরের বেল্ট খুলে নিজেকে আটকিয়ে রাখি লাইনে;
তবু আমার মন বিদ্রোহ করে না, শুধু অভিমান করে;
কবিতারাও আজ অভিমান করতে শিখে গিয়েছে আমার মত
আর কবিতার দেখাদেখি নাভিরাও শেখে;
সেজন্যে নাভিরা এখন শুধু শুদ্ধ ভাষায় কথা বলে
তাদের দেহে পথশিল্পির ভাষাচিত্র আঁকা থাকে
এবং স্মৃতিচিহ্নে নির্লজ্জ প্রেমিক-প্রেমিকারা বগল দাপিয়ে বেড়ায়।

No comments: