প্রথম ব্যক্তিঃ তাকে কোন দরজার সন্ধান দিয়েছ?
দ্বিতীয় ব্যক্তিঃ কিসের দরজা?
প্রথম ব্যক্তিঃ তাহলে সে পাল্টায় গেল কিভাবে?
দ্বিতীয় ব্যক্তিঃ ও আচ্ছা, তেমন কিছু বলি নাই।
প্রথম ব্যক্তিঃ তাহলে?
দ্বিতীয় ব্যক্তিঃ তাকে শুধু বলেছি, এটা পদ্মার ঘাট আর ঐটা মেঘনার....
প্রথম ব্যক্তিঃ তাতেই....
দ্বিতীয় ব্যক্তিঃ তাতেই কি?
প্রথম ব্যক্তিঃ তাতেই সে কথা বলতে শিখল?
দ্বিতীয় ব্যক্তিঃ হ্যাঁ তাই।
প্রথম ব্যক্তিঃ কি বিচিত্র!
দ্বিতীয় ব্যক্তিঃ হুম, বিচিত্রই বটে।
প্রথম ব্যক্তিঃ কয়েকদিন আগেও ওকে কেবল হাঁটা শিখতে দেখেছি।
দ্বিতীয় ব্যক্তিঃ হুম, আমি ওকে একটু একটু করে বড় হতে দেখেছি।
প্রথম ব্যক্তিঃ সত্যিই বিচিত্র।
দ্বিতীয় ব্যক্তিঃ একদিন ওর বড় হওয়ার গল্প শোনাব তোমাকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment