তুমি দেখবে? সত্যি দেখতে চাও? হ্যাঁ, আমি পারি, নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে
নিষ্পাপ জোনের প্ল্যাকার্ড গেঁড়ে আমি কখনোই বলিনা, আমি ঈশ্বরের পুতুল।
তাই আমি পারি, হ্যাঁ সত্যি বলছি, এই যৌবনে আমি আরো দশটা দেয়াল
গড়তে পারি। এমনকি দেয়ালগুলো দিয়ে ইচ্ছামতন ডেকোরেশন করে ভ্রুণের ফ্ল্যাট
বানিয়ে ফেলতে পারি। দেয়াল থেকে দেয়ালে থাকবে শুধু সাময়িক উত্তেজনা, থাকবে
না দেয়ালের মাঝে রাখা টেবিলে ফুলদানি, সিগারেটের এ্যাসট্রে; ওখানে থাকবে
ফুঁ দিয়ে ফোলানো বেলুন। সাদা বেলুন ভেসে যাবে লাল রক্তে, বেলুন-রক্তের
মিক্সচারে দুচারটে ভ্রূণের সন্ধান পাওয়া যেতে পারে। এরপর হাতের কাছে
থাকতে পারে সুগন্ধি সাবান, দশ ফিট লম্বা নরম তোয়ালে; আর কিছু না,
রংহীন দেয়ালের সাথে আমিও রংহীন থাকতে চাই, উদ্দাম-খোলামেলা।
ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, একটা বাথট্যাব রাখা যেতে পারে, আজকাল
শরীরে আলসেমি ভীড় করে কিন্তু বিশ্বাস কর একটুও ক্লান্তি নেই আমার,
আরো দশটা দেয়াল আমি ঠিকই গড়তে পারব, দেয়ালের সাথে সঙ্গমে
ভ্রুণের ফ্ল্যাট বানিয়ে ফেলব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment