Wednesday, September 8, 2010

চিত্রার্পিত

তোমার কোন বিকল্প রাস্তা নেই
কারন বিকল্পের পিছনে যে কল্পনা থাকে
তার বিন্দুমাত্র নেই তোমার মস্তিষ্কে
অথবা বহুদিনের অব্যবহারে মরচে পড়ে গেছে
চিরচেনা দরজার ঝুলানো তালায়।

তুমি পাবে এবার বন্দির যন্ত্রনা
বদ্ধ নগরে আলোর জন্য হাহাকার।

No comments: