Wednesday, September 15, 2010

দিকপাল

আমি এখনো এখানে আছি

আলোর প্রতিটি বিন্দুকনার সাথে গেঁথে,

হাতগুলোকে রেখে এসেছি আমাদের গাঁয়ের নদে,

এখন আমার পথগুলো শুধু লম্বা টানা পথ,

কৃষকের জমিতে শান্তিতে ঘুমায় ।



হ্যাঁ, রুটি এবং দুধ আমার জয়ের প্রতীক

তোমার বুকের উঞ্চতা আমার প্রতিবাদ;

এখনো, মনুষ্যত্বের দেখা পেতে

রাতে দিনে ছিন্ন করেছি নাড়ী,

ভীষন যজ্ঞে হবে এবার পূর্ণ বায়ুকোণ।



আজ কবির সাথে স্বপ্নের বিস্তর ব্যবধান

ধূর্ত কিংবা বোকা; অন্যের দ্বারে ঘুরে

এ বছর ফের বন্যা; তবু

আমি আছি, আলোর প্রতিটি বিন্দুকনার সাথে গেঁথে

ভরসার আশা এলাকা গড়ে।

No comments: