Wednesday, September 8, 2010

অভিমান

মাঝে মাঝে একবুক অভিমান নিয়ে বসে থাকি
বুঝতে পারি না, কার প্রতি এই অভিমান?
বাষ্পে কেঁপে উঠে আমার বুক
জ্বালা করে উঠে আমার চোখের কোনা
নিজেকে নিষ্পৃশ্য মনে হয় অকারনে
একাকিত্ব ভর করে আমার ডান বাহুতে
হায়রে বেঁচে থাকা, অন্ধকারে নিমজ্জিত দিনরাত্রি।

যে অনলে পুড়ছি আমি, হ্যাঁ আমি জানি
সেটি আমার পূর্ব পরিচিত অনুভূতি
অনেকদিন ধরে আমার সন্নিকটে তার অবস্থান
সমস্ত হৃদয়ে বুলেটবিদ্ধ ক্ষত তারই সৃষ্টি
আমার ব্যর্থতা তার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

No comments: