Tuesday, October 26, 2010

পাতিত্য

একাকিত্বের দুঃস্বপ্ন, অদ্ভুত শব্দ

গোধূলী- মদির অন্ধকারে বিষণ্ন নাবিক;

দিনের পর দিন, রুদ্ধ কারাগারে

আকুতির আহাজারি, দীর্ঘশ্বাস

ভেংচিয়ে জানান দেয় শারিরীক ক্ষুধা;

অতৃপ্ত রাত্রির ধূলো জমতে জমতে

আজকের নায়ক খুঁজে কোন বেশ্যার দরজা,

ভালবেসে নয়, কিছুক্ষন শান্তির আশায়

চেপে ধরে তার বুকের নরম মাংসপিন্ড

আর সঙ্গমের পর জ্বলন্ত সিগারেট

ফেরে সেই নায়ক আসবাবহীন ঘরে,

মাকড়সার মত কাটিয়ে দেয় আরেকটি রাত।

No comments: