অর্থালঙ্কারঃ
অর্থের উপর একান্তভাবে নির্ভরশীল অলঙ্কার মাত্রই অর্থালঙ্কার। শব্দলঙ্কার শব্দের পরিবর্তন সহ্য করতে পারে না কিন্তু অর্থালঙ্কার শব্দ পরিবর্তন ব্যাপারে সহনশীল, তবে অর্থটি অপরিবর্তিত থাকা চাই।
অর্থালঙ্কার পাঁচ প্রকারঃ
১। সাদৃশ্যমূলক অলঙ্কারঃ উপমা, উৎপ্রেক্ষা, রূপক, অপহ্নুতি, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, ব্যতিরেক, প্রতীপ, সমাসোক্তি, অতিশয়োক্তি, দীপক, উল্লেখ, তুল্যযোগিতা, প্রতিবস্তুপমা, দৃষ্টান্ত, নির্দশনা, স্মরণ, সামান্য, সহোক্তি ও অর্থশ্লেষ।
২।বিরোধমূলক অলঙ্কারঃ বিরোধাভাস, বিভাবনা, বিশেষোক্তি, বিষম, ব্যাঘাত, অসঙ্গতি, অধিক, অনুকূল, অন্যোন্য।
৩।শৃঙ্খ্লামূলক অলঙ্কারঃ কারণমালা, মালাদীপক, একাবলী ও সার।
৪।ন্যায়মূলক অলঙ্কারঃ অর্থাপত্তি, অনুমান, উত্তর, কাব্যলিঙ্গ, তদগুণ, পর্যায়, পরিবৃত্তি, পরিসংখ্যা, সমুচ্চয়, সমাধি ও সামান্য।
৫।গূঢ়ার্থ-প্রতীতিমূলক অলঙ্কারঃ অর্থান্তরন্যাস, অপ্রস্তুত প্রশংসা, আক্ষেপ, উদাত্ত, ব্যাজস্তুতি, ব্যাজোক্তি, পর্যায়োক্ত, পরিকর, ভাবিক, স্বভাবোক্তি ও সূক্ষ্ন।
অসমাপ্ত..................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment