Saturday, February 12, 2011

বোবা কথা

কিছুদিন থেকে বোবা ঝিমুচ্ছে, এবার সে সময়ের হিসেব নিয়ে আসেনি, কারো দিকে ভ্রুক্ষেপও তার নেই।
বোবা কি ফেব্রুয়ারি মাসটা পুরোটাই থাকবে? উপহার চাই সে, কয় লাখ টাকা? ফাল্গুন যে চলে এল...,
এই দেখ বোবার মত আমিও হিজড়া হয়ে গেছি, বাংলা-ইংরেজি একসাথে গুণে গুণে চলি...
গুণে গুণে কবে শহীদ মিনারও গড়াব ইংরেজি উচ্চারনে;
এর মাঝে বুক ফেয়ার, বুক ফেয়ার ফেব্রুয়ারি এলেই-
ভক্ত দালালরা পিটিয়ে বেড়ায় ঢোলের বাবড়ি, হাজারটা ফুঁক;
বোবা তাই ঝিমুক, ঝিমিয়ে থাক তবে, ল্যাহেঙ্গা পড়ে।

No comments: