ভুল করে একদিন পুরনো গলিতে ঢুকে পড়লাম, কিছু সবুজ প্রাণির ধ্বংসাবশেষ দেখলাম, সবুজ প্রাণিরা এখন আর সবুজ নেই। ওদের গায়ের ব্লাউজ হঠাৎ করেই নিখোঁজ, ব্লাউজেরা আজ অন্য গলিতে, নতুন গলিতে ঝোলানো দড়িতে ঝুলে থাকে; মাঝে মাঝে বিদেশী সেন্টের পরশে ফুলে ফেঁপে উঠে। তখন ব্লাউজগুলো লাল-নীল-হলুদ হরেক রং ধারন করে; সে সময় আবার নতুন গলির খোঁজে, খুঁজতে খুঁজতে গলির রাস্তায় চতুর ভ্রুণ পড়ে থাকে। তবু বুদবুদ হাওয়া ভেসে বেড়ায় হৃৎপিন্ডে, ব্লাউজেরা নতুন গলি খুঁজতেই থাকে।
তারপর একদিন দেখলাম, সবুজ প্রাণিগুলোর আর ব্লাউজের দরকার হয় না, ব্লাউজবিহীনে তারা অভ্যস্ত। ওরাও গলি থেকে গলিতে ঘুরতে থাকে, নলখাগরার মানচিত্রের সাথে। তাই আজ ব্লাউজেরা নিশ্চল পড়ে থাকে, পুরনো গলিতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment