Friday, April 1, 2011

দুটো দুইমেরুর কবিতা

দরকার হলে প্রজননবিদ্যা গলাধঃকরণ কর

সেই নারীরাই আব্রুহীন হয়ে নিজেকে সঁপে দিতে চাইল
এরপর সব নারীরাই পণ্য হিসেবে উপস্থিত হল।
তখন স্রষ্টা কোথায় দাঁড়ায়?
পণ্যের পিছে? নাকি পণ্যভোগতার অংশীদারিত্ব নিয়ে
প্রমাণ করে চলবে, পুরুষের শিশ্নের মাঝেই লুকিয়ে আছে
সভ্যতার সব রহস্য।
নাকি এলোপাথাড়িভাবে চলবে স্বপ্নের ভ্রষ্টাচার,
প্রত্যেকের হৃদয় অলিন্দ থেকে নেমে পড়বে শিশ্নগোত্রে
থকথকে সাদা ওষুধে হবে তার মাখামাখি।
স্রষ্টাকে প্রশ্ন করি-, তারপর পৃথিবীর
যত প্রেমিক-প্রেমিকাদের-, স্রষ্টা
তখনো থাকে নিরুত্তর আর প্রেমিক-প্রেমিকারা
ভোদকা পান শেষে চিল্লায়েফাল্লায়ে পাড়া
মাতিয়ে তোলে। তাদের মাতলামির কি শেষ
আছে? অবাক হই, মাতলামি করতেও কোমরে
জোড় লাগে। স্রষ্টার কর্মকর্তারা অবশ্য
তখন সম্পাদনার কাজ করে আর তালিকা বানিয়ে
ছাপিয়ে দেয় সেই নারীগুলোর গোপন জগ্ঘায়।
তারা কবে ঘুমের বড়ির সাথে জন্ম নিয়ন্ত্রণের বড়ি নিয়মিত খাবে?
সেই কবে থেকে স্রষ্টা এই প্রকৃতিকে বশ করে
রেখেছে। ইচ্ছে হলেই প্রকৃ্তির যোনি দিয়ে
রক্ত ঝরে। ইচ্ছে হলেই জানাশোনা শয়তানদের
হাতে ক্ষমতা ছেড়ে দেয়।
শেষ চূড়ায় দাঁড়িয়ে উপত্যকাগুলো ওয়াকিবহল
থেকেও সারাজীবন মার্জিত থাকে।
মাঝে মাঝে অবশ্য তাদেরকেও পণ্যের পিছে
দেখা যায়, বুঝা যায় তারাও পুতুল
নাচের ইতিকথা শোনাতে চায়। স্রষ্টার
কর্মকর্তারা এবার কিছুটা সদয় হয়, হিসাবের
লিখিত দলিল ভুলভাল লিখে রাখে, অদ্ভুতভাবে
উপত্যকাদের অভিনীত অংশ ভুলে যায়। তাই
বলি, পৃথিবীর প্রেমিকারা তোমরা কোনদিনও
উপত্যকা হতে পারবে না। ইচ্ছে হলেই শিশ্ন
বের কর না। দরকার হলে প্রজননবিদ্যা
গলাধঃকরণ কর।

ঘোষনাপত্র

বেজে উঠুক কাগজের ঘর্ষণ তালপাতার মত। বাতাসে বিশ্রীভাবে বেঁকে যাবে যাক,
তবু তারা পদ্মলোচন হবে না। কাণ্ডে তাদের ভর করবে রাজ্যের আকুতির
দুঃসাহস। চ্যালা চামুণ্ডেরা যখন যেভাবে পারে পদ্মলোচনের সাথে ঝুলে পড়ে পড়ুক।
তবে সাবধান বিপ্লবীরা, মহান কমরেড, তোমরা কাগজের ঘর্ষণ থামিও না। সেই
ঘর্ষণে আত্না শুদ্ধ হোক। শুদ্ধতায় গ্রামের কর্দমাক্ত মাঠ থাক, শহরের বাহারি
বিলবোর্ড থাক। এমনকি হৃদয়ে প্লাস্টিক হৃপিণ্ড লাগাতে পার। বেদনাহত বা
আনন্দাশ্রু যেন তোমাদের ছুঁতে না পারে। তোমাদের শুধু একটিই বদঅভ্যাস থাক।
মাঝে মাঝে তোমাদের কাছে কিছু লোক “শিশুর জন্ম” নিয়ে দালালি করুক।
কমরেড ভ্রুণ থেকে তৈরি হোক নতুন কমরেড। ঘোষিত হোক, আজ থেকে পৃথিবীতে
কোন ভ্রুণ আর অবৈ্ধ নয়, অবৈধ বলে কিছু নেই।

No comments: