অপদেবতার আমন্ত্রণে গর্ভে তার লালসা
তারই টানে ক্রিতদাস তুমি, কটিবদ্ধ পাপী।
আকাশ আজ ক্ষুদ্র ক্ষুদ্র বেষ্টনী দিয়ে বিভক্ত
তার মাঝে বোকা কোকিলটার কোথাও জায়গা নেই
নিস্তার নাই ছুটোছুটি করা বোকা পোকামাকড়ের
ধিকি ধিকি আগুনের শিখা আর অন্ধ আক্রোশে
হয়তবা করে দেয় উৎসর্গ নিষ্পাপ জীবনের;
তবু আজও অক্ষমের ভাষা ঘৃ্নায় জাগ্রত চাহনি
গালে পরশ বুলায় দীর্ঘশ্বাসের রাতজাগা চুমু
শুকিয়ে গেছে জোয়ার ভাটার লোনাজল
তবু বেঁচে থাকে যুগলের নিঃশব্দ ভালবাসা।
Wednesday, September 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment